Monday, June 20, 2011

মাইক্রো কাব্য - ১১

কবে হবে দেখা
------------- রেদওয়ান রহমান

কিছুক্ষণের জন্য দেখেছিলাম,
হয়নি তেমন কোন কথা।
শুধু কিছু হাসি আর কিছু কথা...
সেই ছিল আমাদের শেষ দেখা।

এরপরে কত কাছে আসা হল
হয়ে গেল কত কবিতা লেখা।
অথচ তোমাকে ছোঁয়া হয়নি
হয়নি তোমার সাথে আর দেখা।

সারাদিল ক্ষুদে বার্তা বিনিময়,
আর তাতে থাকে কত আকুলতা।
রাত জেগে যখন কথা হয়, তখন...
তুমি বল, "হবে কি আবার দেখা?"

তোমাকে এতটা ভালোবাসি,
তবু রয়ে গেল একটা অপূর্ণতা।
তোমার চোখে চোখ রাখা হয়নি...
তাই ভাবি, আবার কবে হবে দেখা !!


রচনা কালঃ ২০শে জুন, ২০১১

Tuesday, June 7, 2011

মাইক্রো কাব্য - ১০

সাধ্যহীন সাধ
------------------- রেদওয়ান রহমান

তুমি ভরা পূর্ণিমার চাঁদ
আকাশের উজ্জ্বল তারা।
তোমাকে কাছে পাই না
তাই আমি দিশেহারা।

তোমাকে ছোঁয়া যায় না
যায় না তোমাকে ধরা।
এত ভালোবাসি তবু
তুমি রয়ে গেলে অধরা।

ছোট্ট দ্বীপে কঠিন যেমন
সুবিশাল রাজপ্রাসাদ গড়া
স্রোতস্বিনীর মত তেমনি
যায় না তোমাকে বেঁধে রাখা।

তুমি আমার ভরা পূর্ণিমার চাঁদ,
তুমি স্রোতস্বিনীতে দেয়া বাঁধ।
তুমি ছোট্ট দ্বীপে সুবিশাল রাজপ্রাসাদ,
তুমি আমার সাধ্যের বাইরের সাধ।


রচনাকালঃ ২৭শে মে, ২০১১

Sunday, May 22, 2011

মাইক্রো কাব্য - ৯

ভুলে যাওয়া ও ভুলে থাকা
----------রেদওয়ান রহমান

তুমি শুধু তুমি ছিলে
আমার বুক জুড়ে।
জানিনা কেন তুমি
আমাকে দূরে ঠেলে দিলে।

ভেবনা তোমার জন্য
আমি লিখি কবিতা।
মন থেকে মুছে ফেলেছি
ভুলে গেছি তোমার ছবিটা ।

ভুলে গেছি কেমন ছিল
দেখতে তোমার মুখ,
ভুলে গেছি সেদিনই
যেদি ভেঙেছ আমার বুক।

সুখ সুখ করে তুমি
ছুটেছ সুখের পিছে।
আমাকে ভুলে গিয়ে তুমি
আছ কি খুব সুখে ?

রচনা কালঃ  ১৯শে ফেব্রুয়ারী, ২০১১ 

Monday, May 2, 2011

মাইক্রো কাব্য - ৮

তুমি
----------রেদওয়ান রহমান

যখন তোমার কাছে থাকি, তুমি ঠেলে দাও দূরে
তোমার পিছে চলি তবুও তুমি তাকাও না ফিরে।
ডাকলে সারা দাও না, চলে যাও কথা না বলে,
আমি যত কাছে আসি,তুমি তত দূরে যাও চলে।

দূরে যখন যাই, শুধুই তোমার কথা ভাবি।
মন থাকে তোমার কাছে, আমি যেখানেই থাকি।
আমার মনকে তুমি ভরে রাখ ভালোবাসায়,
দূরে দূরে থেকেও তুমি কাছে টান আমায়।

চলতে ফিরতে আমি হঠাৎ থেমে যাই
যেখানে তাকাই, শুধু তোমাকে দেখতে পাই।
আমার মন জুড়ে তোমার ভাবনা, চোখে তোমার ছবি
সারাক্ষণ আমি শুধু তোমাকেই খুঁজে মরি।

সারাদিন সারাক্ষণ তুমি থাক আমার মনে,
দূরে যাও বা কাছে আস, তুমি থাক আমার পাশে।
তুমি আমার কাছের মানুষ, তুমিই সবচেয়ে দূরের
তোমায় নিয়ে গান বেঁধেছি, হাজার রকম সুরের।


রচনা কালঃ ২২শে এপ্রিল, ২০১১

Tuesday, March 29, 2011

মাইক্রো কাব্য - ৭

কবিতা
-----------------রেদওয়ান রহমান


কবিতা আজ আর আসছে না,
     কবিতার সাথে আড়ি।
কবিতা, তুমি কোথায় থাক ?
    কোথায় তোমার বাড়ী ?

কবিতা, তুমি আসবে কবে ?
    কবে হবে তোমার সাথে দেখা ?
কবিতা, শুধু তোমার জন্যই
     আমার কবিতা লেখা।

কবিতা, তুমি কখন আসবে ?
    বলব মনের অনেক কথা।
কবিতা, তুমি কথা শুনবে তো ?
   নাকি বাড়াবে মনের ব্যাথা ?

কবিতা, তুমি কেন আসছ না?
      কোথায় তুমি আছ ?
কবিতা, তোমাকে ভালোবাসি
     তুমি কি আমাকে বাস ?


২৯শে মার্চ, ২০১১

Thursday, March 17, 2011

মাইক্রো কাব্য - ৬

কোন এক দুপুরে
---------------- রেদওয়ান রহমান


কোন এক ছুটির দিনে, মন ছিল না আমার মাঝে...
ক্লান্ত দুপুর বেলাতে হাঁটছিলাম আমি নিজের মনে।
শহর ছেড়ে গ্রামে ঢুকেছি, বুঝতে পারিনি কখন
পথ চলতে চলতে আমি পরিশ্রান্ত হয়েছি ভীষণ।

ক্লান্ত আমি বিশ্রাম নেই গাছের ছায়ায় বসে,
হঠাৎ দেখি কে যেন পাশে বসে আছে।
মুখ দেখে চমকে উঠি, মনে মনে ভাবি
"খুব চেনা এ মুখ, আমি অনেকদিন ধরে জানি"।

এ তো আমার বন্ধুর মুখ, মুখে সেই সরল হাসি...
মনে করতে পারি না আমি শেষবার কবে দেখেছি।
আমার প্রানের বন্ধু, তুই দূরে গিয়েছিস চলে...
ভুলে গেছিস আমরা দুজন ছিলাম একসাথে।

হঠাৎ জেগে উঠি, দেখি কেউ নেই পাশে,
নির্জন চারপাশ, একা আমি আছি বসে।
ভুলে যাইনি, বন্ধু, তোকে আজও মনে পড়ে...
হয়ত সব সময় না, কোন এক অলস দুপুরে।

[ রচনার সময়কালঃ ১০ই মার্চ, ২০১১]

মাইক্রো কাব্য - ৫

কংক্রিটের পৃথিবী
---------------- রেদওয়ান রহমান


সকালে ঘর থেকে বের হই আর ফিরি সন্ধ্যা বেলা।
সারাদিন ধরে খেলি আমি ব্যস্ত থাকার খেলা।
ক্লান্ত আমি ভাবতে বসি, ঘুমাতে যাওয়ার আগে,
সব কিছুই আছে তবু কি যেন নেই নেই লাগে।

বিচিত্র এক শহরে থাকি, যেখানে নেই ছোট নদীর বাঁক।
বুনো কোন পাখী নেই, আকাশে উড়ে শুধু কালো কাক।
এ শহরে সবুজ দেখতে যেতে হয় অনেক দূর,
এখানে শোনা যায় না বাউলের একতারার সুর।

সারি সারি অট্টালিকা, প্রান নেই তাতে কোন।
যাদের জন্য এতকিছু, তারাও বেঁচে নেই যেন।
একসময় সবই ছিল, ছোট্ট সবুজ এক গ্রামে...
জীবন একটু কঠিন ছিল ঠিকই, শান্তি ছিল মনে।

জীবনকে সহজ করতে গিয়ে জটিল করেছি আরও
ছোট্ট সবুজ গ্রামকে আমি বানিয়েছি শহর বড়।
আজ আর কোথাও নেই সেই ছোট্ট গ্রামের ছবি,
সবকিছু শেষে আছে শুধু আমার কংক্রিটের পৃথিবী।


[ লেখার সময়কালঃ  রাত ২:৩০, ২৮শে ফেব্রুয়ারী, ২০১১]